সিলিন্ডারের হাহাকার মেটাতে মোদী সরকারের বড় ঘোষণা – এবেলা
এবেলা ডেস্কঃ
দেশজুড়ে রান্নার গ্যাসের তীব্র সংকটে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে। দীর্ঘ লাইনে দাঁড়িয়েও মিলছে না সিলিন্ডার, যা ঘিরে বাড়ছে জনরোষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে নরেন্দ্র মোদী সরকার রাজ্যগুলিকে ১০ শতাংশ অতিরিক্ত বাণিজ্যিক সিলিন্ডার দেওয়ার বিশেষ প্রতিশ্রুতি দিয়েছে।
তবে এই সুবিধার বিনিময়ে রাজ্যগুলিকে পাইপলাইনের মাধ্যমে দীর্ঘমেয়াদী গ্যাস সরবরাহে পূর্ণ সহযোগিতা করতে হবে। সরকারের এই পদক্ষেপে টানাপোড়েনের বাজারে হোটেল ও রেস্তরাঁ ব্যবসায়ীরা কিছুটা স্বস্তি পাবেন বলে আশা করা হচ্ছে।

