সিসিটিভি বন্ধ হলেই ভোটগ্রহণ স্থগিত? রাজ্যজুড়ে বুথে বুথে কেন্দ্রীয় বাহিনীর কড়া নজরদারি! – এবেলা
এবেলা ডেস্কঃ
আসন্ন বিধানসভা নির্বাচনে প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবিতে অনড় বিরোধীরা। নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠকে বিজেপি নেতা শিশির বাজোরিয়া সাফ জানান, কারচুপি রুখতে সিসিটিভি বা ওয়েবকাস্টিং বিকল হলে তৎক্ষণাৎ ভোট বন্ধ রাখতে হবে। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে একগুচ্ছ কড়া পদক্ষেপের আর্জি জানানো হয়েছে কমিশনকে।

