লেটেস্ট নিউজ

সীমান্তবর্তী ৭ আসনের ৬টিতেই নতুন মুখ, তৃণমূলের ‘ক্লিন ইমেজ’ কৌশল – এবেলা

এবেলা ডেস্কঃ

আসন্ন বিধানসভা নির্বাচনে বসিরহাট সাংগঠনিক জেলায় বড়সড় রদবদল ঘটিয়ে চমক দিল তৃণমূল কংগ্রেস। বাংলাদেশ সীমান্ত সংলগ্ন ৭টি আসনের মধ্যে ৬টিতেই এবার নতুন প্রার্থীদের ওপর ভরসা রেখেছে জোড়ফুল শিবির। একমাত্র মিনাখাঁ কেন্দ্রে বিদায়ী বিধায়ক ঊষারানি মণ্ডলকে পুনরায় টিকিট দেওয়া হলেও, বাকি সব কেন্দ্রে আনা হয়েছে স্বচ্ছ ভাবমূর্তির লড়াকু মুখ।

তালিকায় রয়েছেন বাদুড়িয়ায় বুরহানুল মোকাদ্দিম, বসিরহাট দক্ষিণে সুরজিৎ মিত্র, বসিরহাট উত্তরে তৌসিফ রহমান, হিঙ্গলগঞ্জে আনন্দ সরকার, সন্দেশখালিতে ঝর্না সর্দার এবং হাড়োয়ায় আব্দুল মাতিন। রাজনৈতিক মহলের মতে, গত কয়েক বছরে বিদায়ী বিধায়কদের নিয়ে তৈরি হওয়া স্থানীয় জনরোষ ও বিতর্ক সামাল দিতেই এই ‘ক্লিন ইমেজ’ কৌশল গ্রহণ করেছে শাসক দল।

বিশেষ করে সন্দেশখালি ও হাড়োয়ার মতো সংবেদনশীল এলাকায় দীর্ঘদিনের সাংগঠনিক কর্মীদের গুরুত্ব দেওয়া হয়েছে। যদিও অভিজ্ঞতার অভাব ও গোষ্ঠীদ্বন্দ্ব মেটানো নেতৃত্বের কাছে বড় চ্যালেঞ্জ, তবুও নতুন মুখের সতেজতায় ভোটারদের আস্থা ফেরাতে মরিয়া তৃণমূল। সীমান্তবর্তী এই জেলাগুলিতে ভাবমূর্তি পুনরুদ্ধারের এই লড়াই এখন রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *