সীমান্তে কাঁটাতার: আদালতের কড়া নির্দেশে চাপে রাজ্য – এবেলা
এবেলা ডেস্কঃ
ভারত-বাংলাদেশ সীমান্তের অরক্ষিত অংশে কাঁটাতারের বেড়া নির্মাণে রাজ্য সরকারের টালবাহানায় ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট। আগামী ৩১ মার্চের মধ্যে জমি অধিগ্রহণ করে বিএসএফ-এর হাতে তুলে দেওয়ার চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়েছে আদালত। প্রশাসনিক কাজে দীর্ঘদিনের গড়িমসি আর বরদাস্ত করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন বিচারপতি।
বিজেপির অভিযোগ, ভোটব্যাংক বাড়াতে তৃণমূল উদ্দেশ্যপ্রণোদিতভাবে অনুপ্রবেশে সহায়তা করছে। প্রধানমন্ত্রীও একাধিকবার বাংলার জনবিন্যাস বদলে যাওয়া নিয়ে সরব হয়েছেন। নির্ধারিত সময়ের মধ্যে জমি হস্তান্তরে ব্যর্থ হলে সরকার আইনি পরিণতির মুখে পড়তে পারে। আদালতের এই ঐতিহাসিক রায়কে ঘিরে বর্তমানে রাজ্য রাজনীতিতে ব্যাপক শোরগোল শুরু হয়েছে।

