লেটেস্ট নিউজ

সীমান্তে কাঁটাতার নিয়ে তুঙ্গে তরজা! কার মদতে অনুপ্রবেশ? – এবেলা

এবেলা ডেস্কঃ

মালদা সীমান্তের ১৭২ কিলোমিটারের মধ্যে ৩৮ কিলোমিটার এখনও কাঁটাতারহীন। কেন্দ্রীয় সরকারের অভিযোগ, জমি অধিগ্রহণে রাজ্য সরকারের উদাসীনতার কারণেই থমকে আছে এই গুরুত্বপূর্ণ কাজ। কৃষকরা দেশরক্ষার স্বার্থে জমি দিতে আগ্রহী হলেও প্রশাসনের গাফিলতিতে দুষ্কৃতীরা ফসল লুট করছে বলে ক্ষোভ বাড়ছে।

এই ইস্যুতেই শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চাপানউতোর। বিজেপির দাবি, ভোটব্যাংক বাড়াতেই তৃণমূল অনুপ্রবেশে মদত দিচ্ছে। পাল্টা অভিযোগে তৃণমূল জানিয়েছে, কেন্দ্রীয় সরকার মিথ্যে বলছে এবং সীমান্ত রক্ষার ব্যর্থতা ঢাকতে রাজ্যকে বদনাম করছে। বর্তমানে জমি মাপজোকের প্রক্রিয়া শুরু হলেও আইনি জটিলতায় তা থমকে আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *