সীমান্তে মানবিকতার নজির: প্রয়াত দিদিকে শেষবারের মতো দেখতে শূন্যরেখায় ভাই, চোখে জল বিএসএফ-বিজিবির – এবেলা
এবেলা ডেস্কঃ
বার্ধক্যজনিত কারণে মালদার এক বৃদ্ধার মৃত্যুতে শোকের ছায়া ওপার বাংলায়। দিদিকে শেষবার দেখার জন্য বাংলাদেশের শিবগঞ্জের ভাই আতাউর রহমান বিজিবির কাছে আবেদন জানান। মানবিকতার অনন্য নজির সৃষ্টি করে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও বিজিবি সীমান্তে শূন্যরেখায় মৃতদেহ দেখানোর ব্যবস্থা করে। চোখের জলে শেষবারের মতো দিদির মুখ দেখলেন ভাই। দুই দেশের স্বজনরা এই উদ্যোগের প্রশংসা করেছেন।

