লেটেস্ট নিউজ

সীমান্তে সেনার কড়া নজর: ড্রোন অনুপ্রবেশ ঠেকাতে বড় পদক্ষেপ – এবেলা

এবেলা ডেস্কঃ

শত্রুপক্ষের ড্রোন অনুপ্রবেশ রুখতে ভারতের সীমান্তে নজরদারির নতুন দায়িত্ব সরাসরি সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে। এখন থেকে সীমান্তের অভ্যন্তরে ৩৫ কিলোমিটার এলাকা এবং আকাশের ৩ কিলোমিটার উচ্চতা পর্যন্ত যেকোনো সন্দেহজনক উড়ন্ত বস্তুর ওপর নিয়ন্ত্রণ থাকবে সেনার। পাকিস্তান ও চীন সীমান্ত বরাবর স্থাপন করা হচ্ছে অত্যাধুনিক এয়ার কমান্ড ও কন্ট্রোল সেন্টার।

অপারেশন সিন্ধুর পরবর্তী কৌশলগত পরিবর্তনের অংশ হিসেবে ২০ হাজারেরও বেশি ড্রোন ব্যবহারের সক্ষমতা বাড়াচ্ছে সেনাবাহিনী। পাশাপাশি মোতায়েন করা হয়েছে বিশেষ রকেট ফোর্স, রুদ্র ব্রিগেড এবং ভৈরব ব্যাটালিয়ন। আধুনিক প্রযুক্তি ও উন্নত আর্টিলারির সমন্বয়ে সীমান্তে ড্রোন যুদ্ধের মোকাবিলায় ভারতীয় সেনা এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী ও প্রস্তুত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *