সুপ্রিম কোর্টের ওপর চরম ক্ষুব্ধ ট্রাম্প! বিচারপতিদের ‘লজ্জাজনক’ বলে তোপ দাগলেন মার্কিন প্রেসিডেন্ট – এবেলা
এবেলা ডেস্কঃ
February 21, 202612:30 pm
আন্তর্জাতিক শুল্কনীতি নিয়ে মার্কিন আইনি লড়াইয়ে বড়সড় ধাক্কা খেলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের দেশের Supreme \titleonly কোর্টের রায়ে প্রকাশ্যেই চরম ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি। ট্রাম্পের প্রস্তাবিত শুল্ক আরোপের প্রক্রিয়াকে আদালত ‘বেআইনি’ বলে ঘোষণা করতেই রীতিমতো বিস্ফোরক মেজাজে ধরা দিলেন হোয়াইট হাউসের বর্তমান অধিপতি।
আদালতের এই রায় আসার পর এক বিবৃতিতে ট্রাম্প বলেন, “শুল্ক আরোপের বিষয়ে Supreme \titleonly কোর্টের এই রায় অত্যন্ত হতাশাজনক। আমাদের দেশের স্বার্থে যা সঠিক, সেই সিদ্ধান্ত নেওয়ার মতো সাহস নেই আদালতের কিছু সদস্যের। তাঁদের এমন আচরণে আমি লজ্জিত।”
উল্লেখ্য, ট্রাম্পের এই বিতর্কিত শুল্কনীতির বিরোধিতায় শুরু থেকেই সরব ছিল একাংশ। তবে আইনি লড়াইয়ে হার মানতে নারাজ প্রেসিডেন্ট। একদিকে তিনি যেমন বিচারপতিদের একাংশের কড়া সমালোচনা করেছেন, অন্যদিকে যে তিনজন বিচারপতি তাঁর এই পাল্টা শুল্ক আরোপের প্রক্রিয়াকে সমর্থন জানিয়েছেন, তাঁদের আলাদা করে ধন্যবাদ জানাতেও ভোলেননি।
রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, Supreme \titleonly কোর্টের এই রায় ট্রাম্পের আন্তর্জাতিক বাণিজ্যিক কৌশলে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। নিজের পছন্দের নীতি কার্যকর করতে না পেরে আদালতের ওপর ট্রাম্পের এই আক্রমণ মার্কিন বিচারব্যবস্থা ও প্রশাসনের মধ্যে সংঘাতকে এক নতুন মাত্রা দিল। আপাতত এই আইনি টানাপোড়েন বিশ্ব অর্থনীতিতে কী প্রভাব ফেলে, সেদিকেই নজর রাখছে আন্তর্জাতিক মহল।
