লেটেস্ট নিউজ

সুপ্রিম কোর্টে বড় জয় তৃণমূলের: ‘কোর্টে হারিয়েছি, এবার ভোটে হারাব’, হুঁশিয়ারি অভিষেকের – এবেলা

এবেলা ডেস্কঃ

ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার চেষ্টার অভিযোগে সুপ্রিম কোর্টে বড় জয় পেল তৃণমূল কংগ্রেস। সোমবার সর্বোচ্চ আদালত নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে যে, গ্রাম পঞ্চায়েত ধরে ধরে ‘লজিক্যাল ডিসক্রেপেন্সি’র তালিকা প্রকাশ করতে হবে। আদালতের এই রায়কে বিজেপি ও কমিশনের গালে ‘কষিয়ে থাপ্পড়’ বলে অভিহিত করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

বারাসাতের সভা থেকে অভিষেক সরাসরি প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ জানিয়ে বলেন, ষড়যন্ত্র করে ভোটার তালিকা ছাঁটাইয়ের চেষ্টা ব্যর্থ হয়েছে। তিনি আরও দাবি করেন, রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরে এজেন্সিকে ব্যবহার করছে কেন্দ্র। সোমবার আদালতে হারানোর পর আগামী এপ্রিলে বিজেপিকে ভোটবাক্সে হারানোর হুঁশিয়ারিও দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *