সুপ্রিম নির্দেশের পরেও ব্যর্থ ইসি: ভোটার তালিকায় ধোঁয়াশা – এবেলা
এবেলা ডেস্কঃ
সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ থাকা সত্ত্বেও রাজ্যের সব ব্লক, পঞ্চায়েত এবং পৌরসভা কার্যালয়ে এসআইআর-এর অসঙ্গতিপূর্ণ ও ‘নো ম্যাপিং’ ভোটারদের তালিকা প্রকাশ করতে ব্যর্থ হয়েছে নির্বাচন কমিশন। আদালতের নির্দেশ ছিল সাধারণ মানুষের সুবিধার্থে প্রতিটি ওয়ার্ড ও প্রশাসনিক দপ্তরে এই তালিকা দ্রুত ঝোলানো।
গতকাল কিছু এলাকায় তালিকা প্রকাশ্যে এলেও অধিকাংশ জায়গাই এখনও অন্ধকার। রবিবার ও সোমবার টানা সরকারি ছুটি থাকায় এই প্রক্রিয়া চরমভাবে ব্যাহত হয়েছে বলে জানা গেছে। ফলে ভোটারদের তথ্য যাচাইয়ের কাজে বড়সড় জটিলতার সৃষ্টি হয়েছে।

