সুর হারাল ওড়িশা: জীবনযুদ্ধে হার মানলেন প্রখ্যাত সঙ্গীতশিল্পী অভিজিৎ মজুমদার – এবেলা
এবেলা ডেস্কঃ
হাসপাতালের বিছানায় দীর্ঘ লড়াই শেষে রবিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ওড়িশার জনপ্রিয় সুরকার ও গীতিকার অভিজিৎ মজুমদার। হাইপারটেনশন ও লিভারের জটিল সমস্যা নিয়ে গত সেপ্টেম্বর থেকে চিকিৎসাধীন ছিলেন তিনি। শনিবার রাতে অবস্থার অবনতি হওয়ায় তাকে লাইফ সাপোর্ট দেওয়া হলেও শেষরক্ষা হয়নি।
১৯৯১ সালে যাত্রা শুরু করা এই শিল্পী ৭০০-র বেশি গানে সুর ও কথা দিয়েছেন। ‘সিস্টার শ্রীদেবী’ থেকে ‘মিস্টার মাজনু’র মতো হিট সিনেমার এই কারিগরের প্রয়াণে শোকস্তব্ধ ওড়িশার সংস্কৃতি জগত। মুখ্যমন্ত্রী তার মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করে একে এক অপূরণীয় ক্ষতি হিসেবে বর্ণনা করেছেন।

