লেটেস্ট নিউজ

সুস্থ নাগরিক না হলে গড়া যাবে না শক্তিশালী ভারত, বড় বার্তা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর – এবেলা

এবেলা ডেস্কঃ

মথুরা-বৃন্দাবন সফররত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শুক্রবার রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের নবনির্মিত ‘নন্দ কিশোর সোমানি অঙ্কোলজি ব্লক’-এর উদ্বোধন করেন। এই অনুষ্ঠানে তিনি স্পষ্টভাবে জানান, একটি দেশ তখনই প্রকৃত আত্মনির্ভর ও শক্তিশালী হতে পারে, যখন তার নাগরিকরা সুস্থ থাকেন। বর্তমান সময়ে ক্যানসারকে অন্যতম বড় স্বাস্থ্য চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, সঠিক সময়ে রোগ শনাক্তকরণ এবং উন্নত চিকিৎসা জীবন বাঁচাতে নির্ণায়ক ভূমিকা পালন করে।

আর্থিক সংকটের কারণে অনেকের কাছেই এই ব্যয়বহুল চিকিৎসা আসাম্ভব হয়ে পড়ে, আর ঠিক সেই জায়গাতেই জনসেবায় নিয়োজিত সংস্থাগুলোর সমাজকল্যাণমূলক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উত্তরপ্রদেশ সফরের দ্বিতীয় দিনে রাষ্ট্রপতি এদিন বিভিন্ন আধ্যাত্মিক ও সামাজিক কর্মসূচিতে অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *