লেটেস্ট নিউজ

সূর্যগ্রহণে ভাগ্যের চাকা ঘোরাতে এই শক্তিশালী মন্ত্র জপ করুন – এবেলা

এবেলা ডেস্কঃ

২০২৬ সালের প্রথম সূর্যগ্রহণ শুরু হচ্ছে আজ মঙ্গলবার দুপুর ৩টে ২৬ মিনিটে। জ্যোতিষশাস্ত্র মতে, এই বিশেষ সময়ে মন্ত্র জপ করলে গ্রহদোষ কেটে উপচে পড়বে সৌভাগ্য। জেনে নিন গ্রহনের অশুভ প্রভাব কাটানোর অব্যর্থ উপায়।

সূর্যগ্রহণের সময়সূচী

  • শুরু: দুপুর ৩টে ২৬ মিনিট।
  • শেষ: সন্ধ্যা ৭টা ৫৭ মিনিট।

বিশেষ ফলদায়ী মন্ত্রসমূহ

গ্রহণের নেতিবাচক শক্তি রুখতে এবং শুভ ফল পেতে নিচের মন্ত্রগুলো জপ করুন:

  • সূর্য মন্ত্র (স্বাস্থ্যের জন্য): “ওঁ হ্রাং হ্রীং হ্রৌং সঃ সূর্যায় নমঃ” অথবা “ওঁ ঘৃণি সূর্যায় নমঃ”।
  • রাহু-কেতু শান্তির মন্ত্র: “ওঁ ভ্রাং ভ্রীং ভ্রৌং সঃ রাহবে নমঃ” এবং “ওঁ ঐং হ্রীং কেতবে নমঃ”।
  • সুরক্ষা কবচ: মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করলে সব বাধা দূর হয়।

গ্রহণের নিয়ম ও সতর্কতা

১. জপ বিধি: শান্ত মনে আসন পেতে বসে তুলসী বা রুদ্রাক্ষের মালায় মন্ত্র জপ করুন। ইষ্ট দেবতাকে স্মরণ করাও অত্যন্ত শুভ।

২. নিষেধাজ্ঞা: গ্রহণ চলাকালীন খাবার খাওয়া, ঘুমানো, নখ বা চুল কাটা এবং ধারালো জিনিসের ব্যবহার এড়িয়ে চলুন।

৩. গর্ভবতী নারীদের জন্য: এই সময়ে বাড়ির বাইরে বের না হওয়া এবং সেলাই বা কাটার কাজ না করাই শ্রেয়।

৪. গ্রহণ পরবর্তী কাজ: গ্রহণ শেষ হলে স্নান করে পরিষ্কার পোশাক পরুন এবং সামর্থ্য অনুযায়ী চাল, ডাল বা অর্থ দান করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *