সেনাপ্রধানের বই নিয়ে কেন এত ভয়? বিতর্কিত সেই স্মৃতিচারণ কি তবে পড়বে না সাধারণ মানুষ? – এবেলা
এবেলা ডেস্কঃ
নিউজ ডেস্ক : দেশের প্রাক্তন সেনাপ্রধান মনোজ মুকুন্দ নারাভানের আত্মজীবনী ‘ফোর স্টারস অফ ডেস্টিনি’ কি তবে আলোর মুখ দেখবে না? বইটি নিয়ে দেশজুড়ে তোলপাড় চললেও প্রকাশনা সংস্থা সাফ জানিয়েছে, এটি এখনও বাজারে আসেনি। ডিজিটাল বা প্রিন্ট কোনো মাধ্যমেই বইটির কপি প্রকাশ করা হয়নি। ফলে বর্তমানে ইন্টারনেটে যা ঘুরছে তা সম্পূর্ণ অবৈধ। এই পরিস্থিতিতে সাধারণ পাঠকদের জন্য সেনাপ্রধানের অভিজ্ঞতার কথা জানা এখন অনিশ্চিত হয়ে পড়ল।
এদিকে বিষয়টি নিয়ে সুর চড়িয়েছেন রাহুল গান্ধী। তিনি প্রশ্ন তুলেছেন, সরকার কেন সেনাপ্রধানের দৃষ্টিভঙ্গিকে ভয় পাচ্ছে? প্রতিরক্ষা মন্ত্রকের অনুমোদনের অপেক্ষায় দীর্ঘ দেড় বছর আটকে থাকা এই বইয়ের সত্যতা নিয়ে এখন বড়সড় প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে। অবৈধ প্রচারের অভিযোগে দিল্লি পুলিশ ইতিমধ্যেই এফআইআর দায়ের করেছে। সত্য-মিথ্যার এই লড়াইয়ে শেষ পর্যন্ত সাধারণ মানুষের কাছে সঠিক তথ্য পৌঁছাবে কি না, সেটাই এখন দেখার বিষয়।

