সেনাবাহিনীতে স্থায়ী চাকরি পেতে চাইলে বিয়েতে কড়া নিষেধাজ্ঞা – এবেলা
এবেলা ডেস্কঃ
অগ্নিবীরদের জন্য বড়সড় নির্দেশিকা জারি করল ভারতীয় সেনা। চার বছরের মেয়াদ শেষে যারা সেনাবাহিনীতে স্থায়ীভাবে সেপাই পদে নিযুক্ত হতে চান, তাদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত অবিবাহিত থাকা বাধ্যতামূলক। জানা গেছে, কঠোর নিয়মানুবর্তিতা এবং সামরিক অভিযানের প্রস্তুতির স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অগ্নিপথ প্রকল্পের ২৫ শতাংশ অগ্নিবীর স্থায়ী পদের সুযোগ পাবেন। তবে সেনার স্পষ্ট বার্তা, সার্ভিস রেকর্ড বা পরীক্ষা যাই হোক না কেন, চূড়ান্ত নিয়োগের আগে বিবাহ করলে সংশ্লিষ্ট প্রার্থীকে অযোগ্য ঘোষণা করা হবে। ২০২৬ সালের জুলাই মাসে প্রথম ব্যাচের অগ্নিবীরদের মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে।

