লেটেস্ট নিউজ

সেনার সোশ্যাল মিডিয়া ব্যবহারে বড় ছাড় মিলল এবার

দেশের প্রায় সাড়ে ১১ লক্ষ সেনাকর্মীর জন্য সমাজমাধ্যম ব্যবহারের কঠোর বিধি আংশিক শিথিল করল ভারতীয় সেনাবাহিনী। নতুন নিয়ম অনুযায়ী, সেনাকর্মীরা এখন থেকে ইনস্টাগ্রাম, ইউটিউব এবং এক্স-এর মতো প্ল্যাটফর্মগুলোতে পরোক্ষভাবে যুক্ত থাকতে পারবেন। তবে নিরাপত্তার স্বার্থে কোনো পোস্ট শেয়ার করা বা জনসমক্ষে নিজস্ব মতামত প্রকাশের ওপর নিষেধাজ্ঞা বহাল থাকছে। এমনকি লিঙ্কডইন ব্যবহার করে কর্মসংস্থানের খোঁজ নেওয়ার সুযোগও পাবেন তারা।

ডিজিটাল সচেতনতা বৃদ্ধি এবং তথ্যের গোপনীয়তা রক্ষার ভারসাম্য বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশোধিত বিধিতে হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামের মতো মেসেজিং অ্যাপে পরিচিতদের সঙ্গে অ-সংবেদনশীল তথ্য আদানপ্রদানের অনুমতি দেওয়া হয়েছে। তবে ভিপিএন ব্যবহার বা ফেসবুক অ্যাকাউন্টের ক্ষেত্রে আগের কঠোর অবস্থান বজায় রাখছে সেনা কর্তৃপক্ষ। মূলত তথ্য ফাঁসের ঝুঁকি এড়িয়ে সেনাকর্মীদের ডিজিটাল দুনিয়ার সঙ্গে যুক্ত রাখাই এই পদক্ষেপের লক্ষ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *