সেন্ট্রাল ব্যাঙ্কে ২৭৫ পদে নিয়োগের দুর্দান্ত সুযোগ, অনলাইনে আবেদনের শেষ তারিখ জানুন – এবেলা
এবেলা ডেস্কঃ
ব্যাঙ্কিং সেক্টরে ক্যারিয়ার গড়ার সুবর্ণ সুযোগ নিয়ে এলো সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আইটি, সাইবার সিকিউরিটি এবং রিক্স ম্যানেজমেন্টের মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে ২৭৫ জন স্পেশালিস্ট অফিসার (SO) নিয়োগ করা হচ্ছে।
আবেদনের সময়সীমা
অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ২৮ ফেব্রুয়ারি থেকে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আগামী ২৩ মার্চ, ২০২৬ পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন। শেষ মুহূর্তের যান্ত্রিক ত্রুটি এড়াতে দ্রুত আবেদন সেরে ফেলার পরামর্শ দেওয়া হয়েছে।
যোগ্যতা ও অভিজ্ঞতা
- স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে BE/BTech অথবা MCA ডিগ্রি থাকতে হবে।
- পদভেদে ২ থেকে ১০ বছরের কাজের অভিজ্ঞতা প্রয়োজন।
- ওরাকল, রেড হ্যাট, ভিএমওয়্যার বা সাইবার সিকিউরিটিতে স্পেশাল সার্টিফিকেশন থাকলে অগ্রাধিকার পাওয়া যেতে পারে।
যেসব পদে নিয়োগ
জাভা ও .NET সফ্টওয়্যার ডেভেলপমেন্ট, ডেটা সায়েন্স, ক্লাউড ম্যানেজমেন্ট, সাইবার সিকিউরিটি, নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশন এবং জেনারেল এআই-সহ বিভিন্ন কারিগরি ও ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগে এই নিয়োগ সম্পন্ন হবে।
আবেদন পদ্ধতি
১. সেন্ট্রাল ব্যাঙ্কের অফিসিয়াল পোর্টালে গিয়ে ‘New Registration’ বাটনে ক্লিক করতে হবে।
২. নাম ও প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করলে মোবাইল ও ইমেলে আইডি-পাসওয়ার্ড পাওয়া যাবে।
৩. লগ-ইন করে নির্ভুলভাবে ফর্ম পূরণ করুন এবং ছবি, স্বাক্ষরসহ প্রয়োজনীয় নথি আপলোড করুন।
৪. নির্দিষ্ট আবেদন ফি অনলাইনে জমা দিয়ে ফর্মটি সাবমিট করুন।
৫. ভবিষ্যতের জন্য আবেদনপত্রের একটি প্রিন্টআউট নিজের কাছে সংগ্রহ করে রাখুন।
সতর্কবার্তা: একবার ফর্ম জমা দেওয়ার পর আর কোনো সংশোধন করা যাবে না, তাই সাবমিট করার আগে তথ্যগুলো ভালো করে যাচাই করে নিন।

