সেভিয়া কি এখন র্যামোসের? মাঠ ছেড়ে এবার মালিকানায় বিশ্বকাপজয়ী তারকা – এবেলা
এবেলা ডেস্কঃ
ফুটবল থেকে আনুষ্ঠানিক অবসর নেওয়ার আগেই নতুন চমক দিলেন সার্জিও র্যামোস। স্পেনের ঐতিহ্যবাহী ক্লাব সেভিয়া কেনার পথে অনেকটাই এগিয়ে গিয়েছেন এই বিশ্বকাপজয়ী ডিফেন্ডার। নিজের শৈশবের ক্লাবের মালিকানা পেতে প্রায় ৪৫০ মিলিয়ন ইউরোর একটি বড় চুক্তি নিয়ে বর্তমান অংশীদারদের সঙ্গে তিনি নীতিগতভাবে একমত হয়েছেন।
এই মেগা ডিলে র্যামোসের সঙ্গে থাকছেন আর্জেন্তিনার বিনিয়োগকারী মার্তিন ইনক। মার্কিন কনসোর্টিয়াম দৌড় থেকে ছিটকে যাওয়ায় র্যামোসের জন্য রাস্তা এখন পরিষ্কার। শেয়ারহোল্ডারদের চূড়ান্ত অনুমোদন পেলে ক্লাবের প্রশাসনিক কাঠামো ও সভাপতিত্বে বড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। প্রিয় তারকার হাত ধরে সেভিয়া পুরনো গৌরব ফিরে পাবে কি না, সেদিকেই তাকিয়ে সমর্থকরা।

