লেটেস্ট নিউজ

সেমিস্টার পদ্ধতিতে আজ থেকে শুরু উচ্চ মাধ্যমিক, নতুন নিয়মে বড় চমক!

আজ ১২ ফেব্রুয়ারি থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এবারই প্রথম সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা গ্রহণ করা হচ্ছে, যা উচ্চ শিক্ষা সংসদের কাছে বড় চ্যালেঞ্জ। ওল্ড সিস্টেম ও সেমিস্টার মিলিয়ে মোট ৭ লক্ষ ১০ হাজার ৮১১ জন পরীক্ষার্থী পরীক্ষায় বসছেন। ছাত্রদের তুলনায় ছাত্রীর সংখ্যা বেশি। সকাল ১০টা ও দুপুর ১টা—এই দুই পর্যায়ে বিভিন্ন সেমিস্টার ও পুরোনো পদ্ধতির পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে।

পরীক্ষা নির্বিঘ্ন করতে কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে সংসদ। মোট ২,৯২৫টি কেন্দ্রে সিসিটিভি নজরদারি ও মেটাল ডিটেক্টরের মাধ্যমে তল্লাশি চলবে। পরীক্ষাকেন্দ্রে মোবাইল, স্মার্টওয়াচ বা কোনো ইলেকট্রনিক যন্ত্র সম্পূর্ণ নিষিদ্ধ। অনিয়ম রুখতে জারি হয়েছে বিশেষ নির্দেশিকা। প্রশ্নপত্র বিতরণের ১০ মিনিট আগে পরীক্ষার্থীদের হলে আসন গ্রহণ করতে হবে। ৪০ হাজার শিক্ষক-শিক্ষিকা এই বিশাল কর্মযজ্ঞ সফল করতে নিয়োজিত রয়েছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *