লেটেস্ট নিউজ

সেরা টি২০ লিগের তালিকায় শীর্ষস্থান হারাল আইপিএল – এবেলা

এবেলা ডেস্কঃ

আর্থিক সমৃদ্ধি থাকলেও ক্রিকেটারদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করার দৌড়ে পিছিয়ে পড়েছে আইপিএল। বিশ্ব ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের সাম্প্রতিক মূল্যায়নে ৬২.৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ভারতের এই কোটিপতি লিগ। মূলত টুর্নামেন্ট পরিচালনা এবং খেলোয়াড়দের স্বার্থ রক্ষার মাপকাঠিতেই এই অবনমন ঘটেছে।

তালিকায় ৭৫.২ পয়েন্ট নিয়ে শীর্ষে জায়গা করে নিয়েছে ইংল্যান্ডের ‘দ্য হান্ড্রেড’ এবং দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকার এসএ২০। মুস্তাফিজুর রহমানের মতো বিদেশি ক্রিকেটারদের নিয়ে বিসিসিআই-এর অনমনীয় নীতি ও আইনি জটিলতা আইপিএলের এই পিছিয়ে পড়ার অন্যতম কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *