লেটেস্ট নিউজ

সেহরি ও ইফতার ২০২৬: কলকাতা-সহ দেশের বিভিন্ন শহরের সময়সূচি – এবেলা

এবেলা ডেস্কঃ

পবিত্র রমজান মাসে বিশ্বজুড়ে মুসলিম সম্প্রদায় সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা পালন করছেন। এই সময়ে রোজাদারদের জন্য সেহরি ও ইফতারের সঠিক সময় জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভৌগোলিক অবস্থানের কারণে বিভিন্ন শহরে এই সময়ের কয়েক মিনিটের পার্থক্য পরিলক্ষিত হয়।

কলকাতায় ২৭ ফেব্রুয়ারি ইফতারের সময় বিকেল ৫টা ৩৯ মিনিট এবং ২৮ ফেব্রুয়ারি সেহরির সময় ভোর ৪টা ৪৫ মিনিট। এছাড়া ২৬ ফেব্রুয়ারি লখনউতে সন্ধ্যা ৬টা ০৬ মিনিট, নয়ডায় সন্ধ্যা ৬টা ১৯ মিনিট এবং আমেদাবাদে সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে ইফতার সম্পন্ন হবে।

অন্যদিকে, হায়দরাবাদ ও জয়পুরে সেহরির সময় যথাক্রমে ভোর ৫টা ৩৫ ও ৫টা ৩৬ মিনিট। আগরতলায় ভোর ৪টা ৩৪ মিনিট এবং আজমীরে ৫টা ৪১ মিনিটে সেহরি শেষ হবে। স্থানীয় সময় অনুযায়ী সঠিক সূচি মেনে রোজা পালনের পরামর্শ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *