লেটেস্ট নিউজ

সোদপুর ফ্লাইওভার পাঁচ দিন পুরোপুরি বন্ধ থাকবে, জেনে নিন বিকল্প রুট – এবেলা

এবেলা ডেস্কঃ

সোদপুর রেলওয়ে ফ্লাইওভার সংস্কারের কাজের জন্য আগামী পাঁচ দিন যান চলাচল সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। এতদিন সেতুর একপাশে আংশিকভাবে মেরামতির কাজ চললেও এখন থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত কোনো যানবাহন চলাচল করতে পারবে না। সংস্কার কাজ শেষ হলে ওইদিন পুনরায় সেতুটি জনসাধারণের জন্য সম্পূর্ণ খুলে দেওয়া হবে। ফলে এই কয়েকদিন যাতায়াতের ক্ষেত্রে নিত্যযাত্রীদের বেশ সমস্যায় পড়তে হতে পারে।

সেতু বন্ধ থাকাকালীন যানজট এড়াতে বিকল্প পথের নির্দেশিকা জারি করা হয়েছে। এই সময়ে ভারী ও অন্যান্য যানবাহনগুলোকে বিটি রোডের গির্জা মোড়, আট নম্বর রেলগেট এবং রাসমণি মোড় হয়ে ঘুরিয়ে দেওয়া হবে। এছাড়া আর এন এভিনিউ ও কেয়া মোড় দিয়েও বিকল্প যাতায়াতের ব্যবস্থা করা হয়েছে। দুর্ভোগ এড়াতে যাত্রীদের আগেভাগেই এই রুটগুলো ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *