সোনায় মোড়া কলম ও ইন্দিরার স্বাক্ষর: মালদহে অভিনব পেন উৎসব – এবেলা
এবেলা ডেস্কঃ
মালদহ রামকৃষ্ণ মিশনে আয়োজিত এক অনন্য কলম উৎসবে প্রদর্শিত হলো লাইব্রেরিয়ান সুবীর কুমার সাহার সংগৃহীত পাঁচ হাজারেরও বেশি দুষ্প্রাপ্য পেন। প্রদর্শনীতে সোনার নিব, হাতির দাঁত এবং রুপোর কাজের কারুকার্যময় পেনের পাশাপাশি ইন্দিরা গান্ধী ও গনিখান চৌধুরীর ব্যবহৃত ঐতিহাসিক কলমও স্থান পায়।
সরস্বতী পূজা উপলক্ষে আয়োজিত এই প্রদর্শনীতে আদিম খাগের কলম থেকে শুরু করে রাজকীয় সব সংগ্রহের বিবর্তন দেখে মুগ্ধ হয় শিক্ষার্থীরা। ডিজিটাল যুগে কলমের হারানো ঐতিহ্য ও গুরুত্ব বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরতেই ৩৫ বছরের প্রচেষ্টায় গড়া এই সংগ্রহশালাটি জনসমক্ষে আনা হয়েছে।

