লেটেস্ট নিউজ

সোনার দামের আকাশছোঁয়া বৃদ্ধিতে আচমকা লাগাম, এক ধাক্কায় অনেকটা সস্তা হল রুপোও – এবেলা

এবেলা ডেস্কঃ

টানা কয়েকদিন আকাশছোঁয়া দামের পর বৃহস্পতিবার সপ্তাহের চতুর্থ দিনে বড়সড় পতন ঘটল সোনা ও রুপোর দরে। মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (MCX) ফিউচার ট্রেডিংয়ের শুরুতেই এই দুই মূল্যবান ধাতুর দাম একলাফে অনেকটা কমে যাওয়ায় স্বস্তিতে ফিরছেন সাধারণ ক্রেতা ও বিনিয়োগকারীরা।

বাজারের তথ্য অনুযায়ী, এদিন রুপোর দাম প্রতি কেজিতে প্রায় ২০,০০০ টাকা হ্রাস পেয়েছে। একই সঙ্গে পাল্লা দিয়ে কমেছে সোনার দামও, যেখানে প্রতি ১০ গ্রামে দর কমেছে প্রায় ৪,০০০ টাকা। ক্রমাগত মূল্যবৃদ্ধির পর বাজারদরের এই নিম্নমুখী প্রবণতা বর্তমান ব্যবসায়িক পরিস্থিতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *