লেটেস্ট নিউজ

সোনার লোভে গৃহবধূকে নৃশংস হত্যা? মুর্শিদাবাদে রহস্যময় মৃত্যুতে তোলপাড়! – এবেলা

এবেলা ডেস্কঃ

মুর্শিদাবাদের ভগবানগোলার সুন্দরপুর এলাকায় সারভিনা বিবি (২৪) নামে এক গৃহবধূর রহস্যময় ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। নিহতের স্বামী চেন্নাইয়ে এবং শ্বশুর-শাশুড়ি কলকাতায় থাকায় তিনি দুই সন্তান নিয়ে বাড়িতে একাই থাকতেন। পরিবারের দাবি, সারভিনার শরীরে থাকা সোনার গয়না উধাও এবং আঘাতের চিহ্ন রয়েছে।

স্বজনদের অভিযোগ, দুষ্কৃতীরা সোনার গয়না লুট করার উদ্দেশ্যেই তাঁকে শ্বাসরোধ করে খুন করে আত্মহত্যার নাটক সাজিয়েছে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এবং পুলিশ প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *