সোনা-রুপার দামে মহাবিস্ফোরণ: একলাফে ১.৫ লক্ষ ছুঁইছুঁই, সাধারণের নাগালের বাইরে! – এবেলা
এবেলা ডেস্কঃ
ভারতীয় বাজারে বুধবার সোনা ও রুপার দাম অতীতের সব রেকর্ড ভেঙে নজিরবিহীন উচ্চতায় পৌঁছেছে। কলকাতায় ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে প্রায় ১ লক্ষ ৪৯,৭৯০ টাকায় ঠেকেছে। আন্তর্জাতিক ভূ-রাজনৈতিক অস্থিরতা ও ক্রমবর্ধমান চাহিদার কারণে একদিনেই সোনার দাম ৬,০০০ টাকার বেশি বৃদ্ধি পেয়ে সাধারণ মধ্যবিত্তের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
রুপার বাজারেও হাহাকার পড়ে গিয়েছে, যা প্রতি কেজিতে ৩ লক্ষ টাকার গণ্ডি ছাড়িয়ে ইতিহাস গড়েছে। দিল্লিতে রুপার দাম ৩ লক্ষ ১৫ হাজার টাকা ছাড়িয়ে যাওয়ায় বুলিয়ন বাজারে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বিশেষজ্ঞদের মতে, বিশ্ব অর্থনীতিতে অস্থিরতা ও ডলারের দুর্বলতার প্রভাবে মূল্যবান এই ধাতু দুটির দাম আকাশছোঁয়া হয়ে উঠেছে।

