সোনা-রূপার দামে রেকর্ড বৃদ্ধি: এখনই কি কেনার সেরা সময়? – এবেলা
এবেলা ডেস্কঃ
বিশ্বজুড়ে অস্থিরতা ও ক্রমবর্ধমান চাহিদায় আকাশছোঁয়া সোনা ও রূপার দাম। বর্তমানে প্রতি ১০ গ্রাম সোনার দাম দেড় লক্ষ এবং রূপা প্রতি কেজি তিন লক্ষ টাকা ছাড়িয়েছে। এক বছরে প্রায় ৮০ শতাংশ রিটার্ন পাওয়ায় সাধারণ ক্রেতা থেকে বড় বিনিয়োগকারী—সবার ঝোঁক এখন এই মূল্যবান ধাতুর দিকেই।
ভূ-রাজনৈতিক সংকট ও শিল্পে বিপুল চাহিদাই এই মূল্যবৃদ্ধির মূল কারণ। বিশেষজ্ঞরা বলছেন, বিশ্ব পরিস্থিতি স্বাভাবিক না হলে দাম আরও বাড়ার সম্ভাবনা প্রবল। তাই প্রয়োজন অনুযায়ী একবারে বেশি না কিনে পর্যায়ক্রমে সোনা বা রূপা কেনাকেই নিরাপদ মনে করছেন বাজার বিশেষজ্ঞরা।

