সোমনাথ মন্দিরে মোদীর মহাদেব বন্দনা, ৩০০০ ড্রোনের আলোয় উজ্জ্বল আকাশ – এবেলা
এবেলা ডেস্কঃ
গুজরাতের ঐতিহাসিক সোমনাথ মন্দিরে ‘সোমনাথ স্বাভিমান পর্ব’-এর ১০০০তম বার্ষিকী উদযাপনে যোগ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কপালে তিলক ও ভক্তিপূর্ণ মনে দেবাদিদেবের পুজো ও আরতি সারেন তিনি। এই বিশেষ মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে প্রধানমন্ত্রী দেশবাসীর ওপর মহাদেবের আশীর্বাদ কামনা করেছেন।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল প্রায় ৩০০০ ড্রোনের এক অভাবনীয় শো। আধুনিক প্রযুক্তির মাধ্যমে আকাশে শিবের ত্রিশূল, ডুগডুগি ও শিবলিঙ্গের প্রতিকৃতি ফুটিয়ে তোলা হয়। প্রধানমন্ত্রী এই উদ্যোগের প্রশংসা করে জানান, প্রাচীন ঐতিহ্য ও আধুনিকতার এই মেলবন্ধন ভারতের সাংস্কৃতিক শক্তির বার্তাকে বিশ্বের দরবারে পৌঁছে দিচ্ছে।

