লেটেস্ট নিউজ

সোমবার প্রকাশিত হতে পারে রাজ্যের প্রথম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট – এবেলা

এবেলা ডেস্কঃ

রাজ্যে বিবেচনাধীন ভোটারদের নিয়ে বহুল প্রতীক্ষিত প্রথম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট আগামী সোমবার, ২৩ মার্চ প্রকাশিত হতে পারে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত পূর্ণাঙ্গ তালিকায় প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’ বা বিবেচনাধীন অবস্থায় ছিল। বর্তমানে বিচার বিভাগীয় অফিসাররা দ্রুততার সাথে সেইসব নথি যাচাইয়ের কাজ সম্পন্ন করছেন।

কমিশন সূত্রে খবর, প্রতিদিন গড়ে প্রায় ২ লক্ষ ভোটারের নথির নিষ্পত্তি করা হচ্ছে। ৬০ লক্ষের মধ্যে ইতিমধ্যে ২৭ লক্ষ আবেদনের কাজ শেষ হওয়ায় সোমবার প্রথম তালিকা প্রকাশের সম্ভাবনা তৈরি হয়েছে। এছাড়া, একই সপ্তাহের শনিবার দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করা হতে পারে বলেও ইঙ্গিত মিলেছে। মুর্শিদাবাদ, মালদা ও উত্তর দিনাজপুরের মতো জেলাগুলোতে ভোটার তালিকায় নাম বাদ পড়া নিয়ে রাজনৈতিক মহলে উদ্বেগ রয়েছে।

ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তি বা বাদ পড়া নিয়ে কোনো অভিযোগ থাকলে তা দ্রুত নিষ্পত্তির জন্য রাজ্যে ১৯টি ট্রাইবুনাল গঠন করা হয়েছে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির সুপারিশ ও Supreme \titleonly কোর্টের নির্দেশ মেনে এই ট্রাইবুনালগুলো গঠন করা হয়। ভোটাররা কমিশনের কোনো সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে এই ট্রাইবুনালে আবেদন জানাতে পারবেন, যেখানে বিচার বিভাগীয় প্রক্রিয়ার মাধ্যমে সমস্যার সমাধান করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *