লেটেস্ট নিউজ

সোশ্যাল মিডিয়ায় ডুমস্ক্রলিং কেড়ে নিচ্ছে আপনার মানসিক শান্তি – এবেলা

এবেলা ডেস্কঃ

বিশ্ব সুখ দিবসে এক ভয়াবহ তথ্য সামনে এসেছে। মোবাইল স্ক্রিনে আঙুলের অবিরাম চলন বা ডুমস্ক্রলিং নিঃশব্দে আমাদের আনন্দ কেড়ে নিচ্ছে। মনোবিদদের মতে, ডোপামিন লুপের নেশায় বারবার স্ক্রল করলেও তৃপ্তি আসে না, বরং বাড়ে ক্লান্তি। সাজানো জীবনের সাথে নিজের তুলনা করার ফলে আত্মসম্মান হ্রাসের পাশাপাশি কমছে মনোযোগের ক্ষমতা।

এই মানসিক ফাঁদ থেকে বাঁচতে সচেতন ব্যবহার জরুরি। অন্তহীন ফিডে সময় নষ্ট না করে বই পড়া বা হাঁটার মতো অফলাইন কাজে সময় দেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। নির্দিষ্ট সময় বেঁধে সোশ্যাল মিডিয়া ব্যবহার করলে ফিরে আসতে পারে হারানো সুখ ও মানসিক তৃপ্তি। ক্ষুদ্র এই জীবনশৈলীর পরিবর্তনই সুস্থ থাকার মূল চাবিকাঠি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *