সোশ্যাল মিডিয়ায় ‘না’ কিশোরদের! ফ্রান্সে পাস হলো ঐতিহাসিক বিল – এবেলা
এবেলা ডেস্কঃ
কিশোর-কিশোরীদের অনলাইন সুরক্ষা ও ডিজিটাল আসক্তি মোকাবিলায় কঠোর পদক্ষেপ নিল ফ্রান্স। ফ্রেঞ্চ অ্যাসেম্বলিতে সম্প্রতি একটি বিল পাস হয়েছে, যেখানে ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। বিলটি বিপুল ভোটে জয়ী হয়ে এখন সেনেটে অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
আগামী সেপ্টেম্বর থেকে কার্যকর হতে যাওয়া এই আইনের মূল লক্ষ্য হলো অনলাইন বুলিং এবং অতিরিক্ত স্ক্রিন টাইম নিয়ন্ত্রণ করা। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ একে এক ‘সাহসী পদক্ষেপ’ হিসেবে অভিহিত করেছেন। এর ফলে তরুণ প্রজন্মের মানসিক স্বাস্থ্য রক্ষায় ইউরোপের প্রথম দেশ হিসেবে নজির গড়তে যাচ্ছে ফ্রান্স।

