সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ডিলিট করে দিতে চান আলিয়া! – এবেলা
এবেলা ডেস্কঃ
মা হওয়ার পর জীবন পাল্টেছে আলিয়া ভাটের। রণবীর-ঘরনি এখন কেরিয়ার আর রাহার দায়িত্ব সামলাচ্ছেন সমানতালে। তবে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে আলিয়া জানান, মাতৃত্বের এই ব্যস্ততার মাঝে মাঝে মাঝেই তাঁর ইচ্ছে করে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টটি চিরতরে ডিলিট করে দিতে।

