লেটেস্ট নিউজ

স্কুলে মিড-ডে মিল বন্ধ নিয়ে তুলকালাম, ছাত্রীকে মারধরের অভিযোগে রণক্ষেত্র এলাকা – এবেলা

এবেলা ডেস্কঃ

দেগঙ্গার চৌরাশি হাইস্কুলে দীর্ঘ দিন মিড-ডে মিল বন্ধ থাকা নিয়ে বুধবার তীব্র উত্তেজনা ছড়ায়। প্রধান শিক্ষক শাহরিয়ার ইসলাম স্কুলে ফিরলে ক্ষুব্ধ পড়ুয়ারা বিক্ষোভ দেখাতে শুরু করে। অভিযোগ ওঠে, পরিষেবা বন্ধের কারণ জানতে চাওয়ায় প্রধান শিক্ষক এক ছাত্রীকে স্কেল দিয়ে মারধর করেছেন।

যদিও মারধরের অভিযোগ অস্বীকার করে একে নিজের বিরুদ্ধে ষড়যন্ত্র বলে দাবি করেছেন প্রধান শিক্ষক। বর্তমানে ব্লক প্রশাসন দ্রুত পরিষেবা স্বাভাবিক করার আশ্বাস দিলেও উত্তেজনা কমেনি। এই ঘটনায় স্কুল চত্বরে চরম অস্থিরতা বিরাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *