স্কুল সার্ভিস: ১৮০৬ ‘দাগি’ শিক্ষকের তালিকা প্রকাশ এসএসসির – এবেলা
এবেলা ডেস্কঃ
কলকাতা হাই কোর্টের নির্দেশ মেনে ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ার ১৮০৬ জন শিক্ষক এবং ৩৫১২ জন অশিক্ষক কর্মীর ওএমআর ও প্যানেল সংক্রান্ত বিস্তারিত তালিকা প্রকাশ করল এসএসসি। তালিকায় মূলত প্যানেলের বাইরে থেকে নিয়োগ, ওএমআর শিটের নম্বর বিভ্রাট এবং র্যাঙ্ক টপকে চাকরি পাওয়ার মতো গুরুতর অনিয়মগুলি সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়েছে।
বুধবারের বিজ্ঞপ্তিতে কমিশন সাফ জানিয়েছে, ২০২৫ সালের নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিলেও কঠোর নজরদারির মাধ্যমে অভিযুক্তদের চিহ্নিত করে তাৎক্ষণিক বহিষ্কার করা হবে। প্রতিটি নামের পাশে রোল নম্বর ও সুনির্দিষ্ট কারণসহ প্রকাশিত এই তালিকাটি এসএসসির নিজস্ব ওয়েবসাইটে এখন সহজলভ্য।

