লেটেস্ট নিউজ

স্টার্ট-আপে বিশ্বে তৃতীয় ভারত, ‘মন কি বাত’-এ মোদীর বিশেষ বার্তা – এবেলা

এবেলা ডেস্কঃ

২০২৬-এর প্রথম ‘মন কি বাত’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের স্টার্ট-আপ সাফল্যের কথা তুলে ধরেন। তিনি জানান, ভারত বর্তমানে স্টার্ট-আপ খাতে বিশ্বের তৃতীয় স্থানে রয়েছে। ২০১৬ সালে নেওয়া ক্ষুদ্র লক্ষ্য আজ যুবসমাজের জন্য বিশাল সুযোগ তৈরি করেছে। বিশ্বমঞ্চে ভারতের গ্রহণযোগ্যতা বাড়াতে পণ্যের মানের (কোয়ালিটি) ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

সাধারণতন্ত্র দিবস ও জাতীয় ভোটার দিবস উপলক্ষে নতুন ভোটারদের উৎসাহিত করার বার্তাও দেন প্রধানমন্ত্রী। ১৮ বছর বয়স হলে ভোটার তালিকায় নাম তোলা এবং ভোটদানকে উৎসব হিসেবে পালনের পরামর্শ দেন তিনি। নতুন ভোটারদের মিষ্টি ও ফুল দিয়ে অভিনন্দন জানিয়ে উৎসাহিত করতে দেশবাসীকে অনুরোধ করেন মোদী।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *