লেটেস্ট নিউজ

স্ত্রীকে কেন বাপের বাড়ি পাঠালে? রাগের মাথায় বৌদিকে কুপিয়ে খুন করল দেওর! – এবেলা

এবেলা ডেস্কঃ

মালদহের চাঁচল থানার মহিষামারি গ্রামে পারিবারিক বিবাদের জেরে বৌদিকে নৃশংসভাবে খুনের অভিযোগ উঠল দেওরের বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত জিয়ারুল হক তার স্ত্রীর ওপর অত্যাচার চালাত। সম্প্রতি তার স্ত্রী অত্যাচার সইতে না পেরে জা মাজেদা বিবির (৪০) কাছে আশ্রয় নেন এবং পরে বাপের বাড়ি চলে যান। এতেই ক্ষিপ্ত হয়ে মঙ্গলবার গভীর রাতে ঘুমন্ত বৌদির ওপর ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় জিয়ারুল। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিন সন্তানের জননী মাজেদা বিবির।

খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় চাঁচল থানার পুলিশ। তদন্তের স্বার্থে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং ঘটনাস্থলটি সিল করে দেওয়া হয়েছে। পুলিশ ইতিমধ্যেই হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রটি বাজেয়াপ্ত করেছে। মৃতার দুই ছেলে ভিনরাজ্যে কর্মরত থাকায় তারা বাড়ির পথে রওনা দিয়েছেন। ধৃত দেওরকে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু হয়েছে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *