লেটেস্ট নিউজ

স্পিকারের বিরুদ্ধে অনাস্থা! আমজনতার গণতান্ত্রিক অধিকার কি তবে সঙ্কটে? – এবেলা

এবেলা ডেস্কঃ

নিউজ ডেস্ক: লোকসভার স্পিকারের নিরপেক্ষতা নিয়ে যখন প্রশ্ন ওঠে, তখন সাধারণ মানুষের অভাব-অভিযোগ কি আদেও সংসদে সঠিক গুরুত্ব পায়? ওম বিড়লার বিরুদ্ধে ১২০ জন বিরোধী সাংসদের অনাস্থা প্রস্তাব জমা পড়া এখন জাতীয় রাজনীতির সবচেয়ে বড় চর্চা। রাহুল গান্ধীসহ বিরোধীদের দাবি, সংসদে তাদের কথা বলতে দেওয়া হচ্ছে না, যা পরোক্ষভাবে সাধারণ ভোটারের কণ্ঠরোধ করারই সামিল।

এই লড়াইয়ে কংগ্রেসের পাশে ডিএমকে বা সমাজবাদী পার্টি থাকলেও, তৃণমূল কংগ্রেসের অনুপস্থিতি বিরোধী ঐক্যে নতুন ফাটল ধরালো। অভিষেক বন্দ্যোপাধ্যায় যৌথ বিবৃতির দাবিতে অনড় থাকায় সংসদের সমীকরণ এখন জটিল। এই রাজনৈতিক টানাপোড়েনে যদি সংসদীয় কাজ থমকে যায়, তবে জনস্বার্থ সংশ্লিষ্ট আইন বা বাজেট নিয়ে আলোচনা পিছিয়ে যাওয়ার সরাসরি প্রভাব পড়বে আমজনতার দৈনন্দিন জীবনেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *