স্বপ্নে বারবার মৃতদেহ দেখা কি বড় বিপদের সংকেত? জানুন এর আসল অর্থ – এবেলা
এবেলা ডেস্কঃ
মনের কোনো সীমা নেই। মানুষের মনে কখন কী চিন্তা আসবে, তা বলা আসাম্ভব। ঘুমের ঘোরেও মানুষের অবচেতন মন জীবন ও মৃত্যুর সীমানা ছাড়িয়ে বিচরণ করতে পারে। তবে মাঝেমধ্যে স্বপ্নে বারবার মৃতদেহ দেখলে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন।
স্বপ্নে মৃতদেহ দেখার প্রকৃত অর্থ কী, তা জেনে নিন:
শুভ সংকেত হতে পারে
স্বপ্নে মৃতদেহ আসা অনেক সময় শুভ সংকেত হিসেবেও গণ্য করা হয়। এটি আপনার জীবনের খারাপ সময় শেষ হওয়ার ইঙ্গিত হতে পারে। পুরনো অভ্যাস বা নেতিবাচক চিন্তা ত্যাগ করে নতুন কিছু শুরু করার সময় এসেছে—এমন বার্তাই দিতে পারে এই স্বপ্ন।
মনের অবদমিত অনুভূতি
যদি আপনি দীর্ঘদিন ধরে কোনো বিষয়কে অবহেলা করেন বা কোনো কথা মনের গভীরে চেপে রাখেন, তবে স্বপ্নে মৃতদেহ দেখা দিতে পারে। আপনার মনে কোনো লুকানো দুঃখ বা বেদনা থাকলে তা এভাবে প্রকাশ পেতে পারে।
ভবিষ্যতের ভয় ও অনিশ্চয়তা
টানা মৃতদেহের স্বপ্ন দেখা মনের ভেতরে দানা বাঁধা কোনো ভয়ের লক্ষণ। ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা, স্বপ্ন পূরণ না হওয়ার আতঙ্ক কিংবা জীবনের অনিশ্চয়তা নিয়ে আপনার মনে সংশয় তৈরি হয়েছে—এমনটাই মনে করেন বিশেষজ্ঞরা। এই ভীতি ভবিষ্যতে আপনার বড় কোনো ক্ষতির কারণ হতে পারে, এই স্বপ্ন তারই সতর্কতা হতে পারে।

