লেটেস্ট নিউজ

স্বাধীনতার ৭৫ বছর পর কি জাতিভেদে ফিরছি? ইউজিসি-র বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের – এবেলা

এবেলা ডেস্কঃ

ইউজিসি-র (UGC) নতুন বিধিমালা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল দেশের শীর্ষ আদালত। ইউজিসি-র সাম্প্রতিক বিজ্ঞপ্তির ওপর স্থগিতাদেশ জারি করে বিচারপতি সূর্য কান্ত প্রশ্ন তোলেন, স্বাধীনতার ৭৫ বছর অতিক্রান্ত হওয়ার পর দেশ কি আবারও জাতিভিত্তিক বিভাজনের দিকে পিছিয়ে যাচ্ছে? একটি বৈষম্যহীন সমাজ গড়ার পথে দীর্ঘ লড়াইয়ের ফল কি তবে বৃথা যেতে চলেছে?

বিষয়টির গুরুত্ব বিচার করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার এবং ইউজিসি-কে কড়া নোটিশ পাঠিয়েছে সুপ্রিম কোর্ট। আগামী ১৯ মার্চের মধ্যে এই বিষয়ে বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আদালতের এই পর্যবেক্ষণ শিক্ষা ক্ষেত্রে বড়সড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *