লেটেস্ট নিউজ

স্বামীর চেয়েও ধনী সুনেত্রা! জানুন কোটি কোটি টাকার সম্পদের পাহাড় – এবেলা

এবেলা ডেস্কঃ

মহারাষ্ট্রের পরবর্তী উপমুখ্যমন্ত্রী হিসেবে অজিত পাওয়ারের স্ত্রী সুনেত্রা পাওয়ারকে নিয়ে জোর জল্পনা চলছে। বর্তমানে রাজ্যসভার এই সদস্য পেশায় একজন দক্ষ ব্যবসায়ী এবং রাজনীতিক। নির্বাচন কমিশনে দেওয়া হলফনামা অনুযায়ী, ১২৭.৬ কোটি টাকার মালিক সুনেত্রা আর্থিক দিক থেকে তাঁর স্বামী অজিত পাওয়ারের চেয়েও অনেক বেশি সম্পদশালী।

কৃষি, রিয়েল এস্টেট ও শেয়ার বাজারে সুনেত্রার বিশাল বিনিয়োগ রয়েছে। তাঁর সংগ্রহে রয়েছে এক কেজি সোনা, ৩৫ কেজি রুপো এবং বহুমূল্য ২৮ ক্যারেটের হীরা। বর্তমানে এনসিপি নেতারা তাঁকে গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে দেখতে আগ্রহী হলেও, সুনেত্রা এই প্রস্তাবে শেষ পর্যন্ত সম্মতি দেবেন কি না, তা নিয়ে চর্চা তুঙ্গে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *