লেটেস্ট নিউজ

স্বামীর পৈশাচিক অত্যাচারে ক্ষতবিক্ষত স্ত্রী, ঠোঁটে পড়ল ১৬টি সেলাই – এবেলা

এবেলা ডেস্কঃ

উত্তরপ্রদেশের মথুরা জেলায় পারিবারিক বিবাদের জেরে এক গৃহবধূর ওপর নৃশংস হামলার অভিযোগ উঠল তাঁর স্বামীর বিরুদ্ধে। ঘটনার ভয়াবহতা এতটাই ছিল যে, অভিযুক্ত ব্যক্তি রাগের মাথায় তাঁর স্ত্রীর ঠোঁট কামড়ে ছিঁড়ে নেন। গুরুতর আহত অবস্থায় ওই মহিলাকে হাসপাতালে ভর্তি করা হলে তাঁর ঠোঁটে ১৬টি সেলাই দিতে হয়। শারীরিক যন্ত্রণায় বর্তমানে তিনি কথা বলার শক্তি হারিয়েছেন এবং পুলিশের কাছে লিখিতভাবে নিজের বয়ান জমা দিয়েছেন।

ভুক্তভোগী ওই মহিলার অভিযোগ অনুযায়ী, ঘটনার সময় তাঁর স্বামী বিষ্ণু বাড়িতে ফিরে অকারণে ঝগড়া শুরু করেন এবং প্রতিবাদ করলে তাঁকে মারধর করেন। এই পাশবিকতায় বাধা দিতে এলে আক্রান্ত হন মহিলার বোনও। এমনকি অভিযুক্তের মা এবং ভাইও নির্যাতিতার পাশে না দাঁড়িয়ে উল্টে তাঁকে নিগ্রহ করেন বলে অভিযোগ। পুলিশ অভিযুক্ত স্বামী, শাশুড়ি ও দেবরের বিরুদ্ধে মামলা দায়ের করে ঘটনার তদন্ত শুরু করেছে এবং পলাতক অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *