লেটেস্ট নিউজ

স্বামী স্ত্রীর অশান্তি কি ডিভোর্স পর্যন্ত গড়াচ্ছে? বালিশের নিচে এই ৩টি জিনিস রাখলেই ফিরবে শান্তি – এবেলা

এবেলা ডেস্কঃ

সংসারে অশান্তি দানা বাঁধলে তার প্রভাব শুধু স্বামী-স্ত্রীর ওপর নয়, সন্তানদের মানসিক বিকাশের ওপরও পড়ে। বাস্তুশাস্ত্র মতে, ঘরে নেতিবাচক শক্তির প্রভাব বাড়লে অকারণ ঝগড়া, আর্থিক ক্ষতি ও ব্যবসায়িক মন্দা দেখা দেয়। এই সমস্যা থেকে মুক্তি পেতে বাস্তুশাস্ত্রে একটি অত্যন্ত কার্যকরী ও সহজ উপায়ের কথা বলা হয়েছে।

অশান্তি দূর করার সহজ টোটকা

দুটি সাদা কাগজে আলাদাভাবে ৭টি লবঙ্গ, ৭টি এলাচ এবং ১টি তেজপাতা নিন। কাগজ দুটি মুড়ে দুটি পুড়িয়া তৈরি করুন। একটি পুড়িয়া স্বামীর বালিশের নিচে এবং অন্যটি স্ত্রীর বালিশের নিচে রেখে দিন। টানা সাত দিন পুড়িয়া দুটি ওভাবেই থাকতে দিন। অষ্টম দিনে পুড়িয়া দুটি পুড়িয়ে ফেলুন। বাস্তু বিশেষজ্ঞদের দাবি, এই সহজ পদ্ধতিতে ঘরের নেতিবাচক শক্তি বা বাস্তুদোষ দূর হয় এবং দম্পতির মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও শান্তি ফিরে আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *