লেটেস্ট নিউজ

স্বাস্থ্যসাথী কার্ড নিলেই হাসপাতালের বিল্ডিং প্ল্যানে মিলবে বড় ছাড় – এবেলা

এবেলা ডেস্কঃ

কলকাতার বেসরকারি হাসপাতালগুলোতে স্বাস্থ্যসাথী কার্ডের গ্রহণযোগ্যতা বাড়াতে বড় ঘোষণা করল কলকাতা পুরসভা। নতুন প্রস্তাব অনুযায়ী, যে সমস্ত হাসপাতাল ও নার্সিংহোম বাধ্যতামূলকভাবে স্বাস্থ্যসাথী পরিষেবা প্রদান করবে, তাদের বিল্ডিং রুলে বিশেষ শিথিলতা দেওয়া হবে। এর ফলে হাসপাতাল কর্তৃপক্ষ ভবন সম্প্রসারণ বা ফ্লোর এরিয়া বাড়ানোর ক্ষেত্রে বাড়তি সুবিধা পাবেন।

শহরে রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় পরিকাঠামো উন্নয়নের প্রয়োজন দেখা দিয়েছে। পুরসভার এই সিদ্ধান্তের ফলে একদিকে যেমন হাসপাতালগুলোর আধুনিকীকরণ সহজ হবে, অন্যদিকে সাধারণ মানুষও বিনা চিকিৎসায় ফিরে যাবেন না। স্বাস্থ্যসাথী কার্ড গ্রহণে অনীহা দেখালে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি আগেই দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, এবার সেই পরিষেবাকেই ছাড়ের মাপকাঠি করল পুরসভা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *