‘স্যার’-এর প্রতিবাদে মমতার ২৬ কবিতা! বইমেলার মঞ্চে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর – এবেলা
এবেলা ডেস্কঃ
৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার উদ্বোধনী মঞ্চে দাঁড়িয়ে এক অভিনব প্রতিবাদের কথা শোনালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় বঞ্চনা বা ‘SIR’ (সেন্ট্রাল ইন্সপেকশন রিপোর্ট)-এর কড়াকড়ির বিরুদ্ধে এবার কলম ধরলেন তিনি। মুখ্যমন্ত্রী জানান, এই বিষয়ের প্রতিবাদে তিনি ইতিমধ্যেই ২৬টি কবিতা লিখে ফেলেছেন।
জেলায় জেলায় প্রশাসনিক সফরে যাওয়ার সময় হেলিকপ্টারে বসেই এই কবিতাগুলো রচনা করেছেন তিনি। ২০২৬ সালের প্রেক্ষাপটে লেখা এই কাব্যগ্রন্থটির নাম হতে চলেছে ‘স্যার’ (SIR)। রাজনৈতিক লড়াইয়ের পাশাপাশি সৃজনশীলতার মাধ্যমে প্রতিবাদের এই ভাষা বইপ্রেমীদের মধ্যে বিশেষ কৌতূহল তৈরি করেছে।

