লেটেস্ট নিউজ

হরমুজ প্রণালী পার হতে জাহাজ পিছু ১৯ কোটি টাকা ‘চাঁদা’ নিচ্ছে ইরান – এবেলা

এবেলা ডেস্কঃ

তেহরান: মধ্যপ্রাচ্যের যুদ্ধ আবহে বিশ্বজুড়ে জ্বালানি সংকটের মধ্যেই চাঞ্চল্যকর তথ্য সামনে এল। দাবি করা হচ্ছে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতের অনুমতি দিতে বাণিজ্যিক জাহাজগুলোর কাছ থেকে প্রায় ২০ লক্ষ মার্কিন ডলার বা ভারতীয় মুদ্রায় প্রায় ১৯ কোটি টাকা ‘ট্রানজিট ফি’ আদায় করছে ইরান।

ইরানের সংসদীয় কমিটির সদস্য আলাউদ্দিন বোরুজের্দি এই পদক্ষেপকে তেহরানের ‘কৌশলগত শক্তি’ হিসেবে বর্ণনা করেছেন। লন্ডনভিত্তিক এক সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, যুদ্ধের খরচ মেটাতেই এই বিপুল পরিমাণ অর্থ আদায়ের সিদ্ধান্ত নিয়েছে ইরান।

বিশ্বের মোট জ্বালানি চাহিদার প্রায় ২০ শতাংশ সরবরাহ হয় এই রুট দিয়ে। দীর্ঘদিন ধরে এই প্রণালী কার্যত অবরুদ্ধ থাকায় বিশ্ববাজারে তেলের দাম আকাশচুম্বী। বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কবলে থাকা ইরানকে এভাবে সরাসরি টাকা দেওয়া শিপিং সংস্থাগুলোর জন্য আইনি জটিলতা তৈরি করতে পারে। ভারতসহ একাধিক দেশের জ্বালানি আমদানিতে এই পরিস্থিতি বড়সড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *