লেটেস্ট নিউজ

হরমুজ প্রণালী বন্ধের জেরে বিশ্বজুড়ে তেলের বাজারে হাহাকার, নিত্যপণ্যের আকাশছোঁয়া দাম নিয়ে চরম বিপাকে সাধারণ মানুষ – এবেলা

এবেলা ডেস্কঃ

ইরান কর্তৃক কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ায় বিশ্বজুড়ে জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল সরবরাহ বন্ধ হওয়ায় পেট্রোল এবং ডিজেলের দাম আকাশছোঁয়া হয়ে দাঁড়িয়েছে। এর সরাসরি প্রভাব পড়ছে পরিবহণ ব্যবস্থার ওপর, যার ফলে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য, শাকসবজি এবং ওষুধের সরবরাহ ব্যাহত হচ্ছে। মধ্যপ্রাচ্য থেকে সার ও রাসায়নিক আমদানি থমকে যাওয়ায় কৃষি উৎপাদন এবং শিল্পখাতেও বড়সড় ধস নামার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

জ্বালানির পাশাপাশি হিলিয়াম ও অ্যালুমিনিয়ামের ঘাটতি চিকিৎসা এবং নির্মাণ শিল্পকে সংকটে ফেলেছে। এমআরআই মেশিনের রক্ষণাবেক্ষণ থেকে শুরু করে সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স পণ্যের উৎপাদন খরচ বহুগুণ বেড়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এছাড়া বিমানের রুট পরিবর্তিত হওয়ায় ওষুধ রপ্তানিতে দেরি হচ্ছে, যা জীবনদায়ী ওষুধের দাম বাড়িয়ে দিতে পারে। প্রাকৃতিক গ্যাসের দাম দ্বিগুণ হওয়ায় বিশ্ববাজারে অস্থিরতা বাড়ছে, যার ফলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় ও মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার উপক্রম হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *