লেটেস্ট নিউজ

হাইকোর্টে ইডি-আইপ্যাক মামলার শুনানি: জারি হলো কড়া বিধিনিষেধ – এবেলা

এবেলা ডেস্কঃ

সাঁতরাগাছির আইপ্যাক অফিসে ইডির অভিযান সংক্রান্ত মামলার শুনানিতে বেনজির কড়াকড়ি আরোপ করল কলকাতা হাইকোর্ট। বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে বুধবারের এই শুনানির আগে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল স্পষ্ট জানান, হট্টগোল এড়াতে এজলাসে প্রবেশাধিকার নিয়ন্ত্রণ করা হচ্ছে। শুধুমাত্র মামলাকারী, আইনজীবী এবং সংশ্লিষ্ট আদালতের কর্মীরাই শুনানিতে উপস্থিত থাকতে পারবেন।

আদালতের প্রশাসনিক নির্দেশ অনুযায়ী, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুরো বিচারপ্রক্রিয়া ভিডিও রেকর্ডিং এবং সরাসরি সম্প্রচার করা হবে। ইডি এবং রাজ্যের শাসকদলের এই হাই-ভোল্টেজ মামলার গুরুত্ব বিবেচনা করেই রুদ্ধদ্বার শুনানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ানো এই আইনি লড়াইয়ের দিকে এখন তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *