লেটেস্ট নিউজ

হাইকোর্টে হাইভোল্টেজ ইডি-আইপ্যাক মামলার শুনানি, এজলাসে কড়া বিধিনিষেধ – এবেলা

এবেলা ডেস্কঃ

আইপ্যাকের অফিসে ইডি হানা নিয়ে তৃণমূল কংগ্রেস ও কেন্দ্রীয় এজেন্সির করা মামলার শুনানি আজ বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে শুরু হচ্ছে। পূর্বের বিশৃঙ্খল পরিস্থিতির কথা মাথায় রেখে এবার এজলাসে প্রবেশে কঠোর নিয়ন্ত্রণ জারি করেছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি।

শুনানির পুরো প্রক্রিয়া ভিডিও রেকর্ডিং এবং লাইভ স্ট্রিমিং করা হবে। রুদ্ধদ্বার এই শুনানিতে শুধুমাত্র সংশ্লিষ্ট মামলার বাদী-বিবাদী পক্ষ, তাঁদের আইনজীবী এবং নির্দিষ্ট আদালত কর্মীদের উপস্থিত থাকার অনুমতি দেওয়া হয়েছে। আজ এই গুরুত্বপূর্ণ মামলার দিকেই নজর থাকবে সকলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *