হাওড়া লোকসভা নির্বাচন: ১০৫ কো ম্পা নি কেন্দ্রীয় বাহিনী ও কড়া নিরাপত্তায় মুড়ে ফেলছে পুলিশ – এবেলা
এবেলা ডেস্কঃ
আগামী ২৯ এপ্রিল হাওড়া লোকসভা কেন্দ্রের নির্বাচনকে কেন্দ্র করে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করছে প্রশাসন। হাওড়া পুলিশ কমিশনারেট এলাকায় শান্তিপূর্ণ ভোটদান নিশ্চিত করতে প্রায় ১০৫ কো ম্পা নি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পরিকল্পনা করা হয়েছে। প্রায় সাত হাজারেরও বেশি জওয়ান এই নির্বাচনী প্রক্রিয়ায় নিরাপত্তার দায়িত্বে থাকবেন। বাহিনীর থাকার সুবিধার্থে শহরের ১১৫টি স্কুলকে ইতিমিধ্যেই চিহ্নিত করা হয়েছে।
হাওড়ার পুলিশ কমিশনার অখিলেশ চতুর্বেদী জানিয়েছেন, ১ হাজার ৪৩০টি ভোটগ্রহণ কেন্দ্রে কড়া নজরদারি চালানো হবে। বর্তমানে ১০ কো ম্পা নি বাহিনী শহরে রুটমার্চ ও টহলদারি শুরু করেছে। পাশাপাশি, শহরের প্রবেশপথগুলিতে ২২টি ফ্লাইং স্কোয়াড এবং স্ট্যাটিক সার্ভিলেন্স টিম মোতায়েন করা হয়েছে। দ্বিতীয় হুগলি সেতু ও কোনা এক্সপ্রেসওয়ের মতো গুরুত্বপূর্ণ সংযোগস্থলে সন্দেহভাজন যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে।
নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকেই কমিশনারেট এলাকায় বিশেষ অভিযানে ১২টি আগ্নেয়াস্ত্র উদ্ধার এবং ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া বেআইনি মদ বিক্রির বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে; সম্প্রতি জগাছা এলাকায় অভিযান চালিয়ে প্রচুর অবৈধ মদ উদ্ধার করা হয়েছে। অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করতে প্রশাসন সব ধরনের সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করছে।

