লেটেস্ট নিউজ

হাতকড়া হাতে বন্দি মাদুরো! মধ্যরাতে ট্রাম্পের ঝোড়ো অভিযানে আটক ভেনেজুয়েলার প্রেসিডেন্ট – এবেলা

এবেলা ডেস্কঃ

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রীকে কারাকাসের বাসভবন থেকে নাটকীয়ভাবে গ্রেপ্তার করেছে মার্কিন বিশেষ বাহিনী। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, মধ্যরাতে পরিচালিত এই বিশেষ অভিযানে কোনো মার্কিন সেনার ক্ষয়ক্ষতি হয়নি। বর্তমানে মাদুরো মার্কিন হেফাজতে রয়েছেন এবং তাঁর চোখে কালো আইপ্যাচ ও হাতে হাতকড়া পরা প্রথম ছবি প্রকাশ্যে আসতেই বিশ্বজুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

মার্কিন অ্যাটর্নি জেনারেল বন্ডি জানিয়েছেন, মাদুরোর বিরুদ্ধে মাদক-সন্ত্রাসবাদ ও কোকেন আমদানির ষড়যন্ত্রসহ একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। শীঘ্রই নিউ ইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্ট আদালতে এই মামলার বিচার প্রক্রিয়া শুরু হবে। এই অভিযানের সময় কারাকাসের বিভিন্ন লক্ষ্যবস্তুতে মার্কিন বিমান হামলার খবর পাওয়া গেছে এবং ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। ট্রাম্পের মতে, এই পদক্ষেপ আমেরিকার শক্তির পরিচয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *